ফরিদপুরের ভাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে দুই তরুণকে পুলিশ আটক করার পর তাঁদের ‘এলাকার ছেলে’ পরিচয় দিয়ে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। গতকাল মঙ্গলবার রাতে ভাঙ্গা থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ চাঁদাবাজির অভিযোগে যে দুই ব্যক্তিকে আটক করেছিলেন তাঁরা হলেন ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লার বাসিন্দা ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিয়াকত মোল্লার ছেলে শোয়েব মোল্লা (২৯) ও ভাঙ্গা পৌরসভার কাফুরিয়া সদরদী মহল্লার বাসিন্দা শাহী মুন্সির ছেলে সোহান মুন্সি (২৮)। তাঁরা ভাঙ্গা বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘বিএনপি করলে চাঁদাবাজি করেও মুক্তি মেলে’ শিরোনামে ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওটি বুধবার সন্ধ্যায় পোস্ট করা হয় ‘শেখ আরাফাত’ নামে একটি ফেসবুক আইডি থেকে। ভিডিওতে দেখা যায়, ভাঙ্গা থানার সুসজ্জিত একটি কক্ষে ছয়জন ব্যক্তি পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ছয়জনের মধ্যে থাকা বাঁ থেকে দ্বিতীয় ব্যক্তিটি ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *